ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুসারে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর অব্যাহত আফটারশকের ঘটনা উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত ৬ শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।সেবু প্রদেশের সিভিল ডিফেন্স অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। তারা বহু হতাহতের খবর পাচ্ছেন। ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।বোগো এবং সেবু ছাড়াও একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের ফলে এসব শহরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর সেবু প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সেখানকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে।ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র বেঁচে যাওয়াদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যার ফলে সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প সাধারণ ঘটনা। জানুয়ারিতে দেশটিতে দুটি বড় ভূমিকম্প হয়েছিল, যার মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৩ সালে, ৬ দশমিক ৭ মাত্রার একটি উপকূলীয় ভূমিকম্পে আটজন নিহত হন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে Read more

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন