বান্দরবানের থানচিতে ভিজিডি ও ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে আত্মসাত এর অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী প্রয়াত এমরান হোসেনের বিরুদ্ধে।ভুক্তভোগী নারীরা জানান, ২৩-২৪ চক্রের দুই বছর ধরে প্রতি মাসে ২২০ টাকা সঞ্চয় টাকা জমা নিলেও নির্ধারিত সময়ে সেই টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে ঘুরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সম্প্রতি বেশ কয়েকজন উপকারভোগীদের টাকা ফেরত দিলেও ১হাজার ২শত ২৪ জন নারীদের সঞ্চয় টাকা ফেরত না দিয়ে অফিস সহকারী প্রয়াত এমরান হোসেন তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং টাকা পরে দেওয়া হবে বলে আশ্বাস দেন। পরে তিনি হঠাৎ মারা যান।স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীরা সঞ্চয় টাকা ফেরত না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে আত্মসাতের ঘটনার দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এই নিয়ে বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আমার ইউনিয়নের ১নং ও  ৩নং ওয়ার্ড এবং ২নং ওয়ার্ড আংশিক সঞ্চয় টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ড গুলো এখনো সঞ্চয় টাকা পায়নি।এই নিয়ে থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, আমার ইউনিয়নের আরো ৬৯ হাজার টাকা সঞ্চয় বাকি রয়েছে, বাকিগুলো সব দেয়া হয়েছে।জানা গেছে, রেমাক্রি ও তিন্দু ইউনিয়ন পরিষদের ভিজিডি ও ভিডব্লিউবি মহিলাদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়নি।এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদা) আয়েশা আক্তার বলেন, আমি বিষয়টি জেনেছি, তবে সঞ্চয় টাকা ফেরত কার্যক্রম অব্যাহত রয়েছে। অফিস সহকারী হঠাৎ মারা যাওয়ার কারণে তা বিলম্ব হচ্ছে। এখন আমি থানচিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছি, উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে চলতি মাসে কাজ শুরু করতে পারলে আগামী মাসে সবার সঞ্চয় টাকা ফেরত দিতে পারবো। সবার সঞ্চয় টাকা অবশ্যই ফেরত দেওয়া হবে।এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। প্রমাণ পেলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচি সরকারের একটি দারিদ্র্য বিমোচন কার্যক্রম, যার মাধ্যমে দরিদ্র নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ দেওয়া হয়। একজন মহিলা প্রতি মাসে ২২০ টাকা করে দুই বছরের ৫হাজার ২শত ৮০ টাকা সঞ্চয় জমা দিতে হয়। কিন্তু সেই কর্মসূচির সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ উঠায় এখন প্রশ্ন উঠেছে তদারকি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা
৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা

চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম এবার ২ লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মত তৈরী হয়েছে নতুন রেকর্ড। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম Read more

ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।বানজারমাসিন শহরের স্থানীয় একটি Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত, হাসপাতাল-কলেজ চত্বরেই ময়লার ভাগাড়
লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত, হাসপাতাল-কলেজ চত্বরেই ময়লার ভাগাড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের একটু পরেই রয়েছে বেসরকারি হাসপাতাল সাউন্ড হেল্থ হাসপাতাল। একটি শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন