রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এক তরুণী। নিহত তরুণী সুমাইয়া আক্তার (১৮) দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে।সোমবার (০৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই মামলা দায়ের করলে নিহতের বন্ধু সজিব প্রামানিককে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সজিব প্রামানিক  দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বারের পাড়া গ্রামের কিরণ প্রামানিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে যান সুমাইয়া। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সুমাইয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত
হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর Read more

তোরা আমাকে বাঁচা, মিজান আমাকে বাঁচতে দিব না
তোরা আমাকে বাঁচা, মিজান আমাকে বাঁচতে দিব না

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাইরে থেকে ঘরে Read more

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ জুলাই) দুপুরে Read more

‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!
‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!

বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা  চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের Read more

রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪
কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

ভারত শাসিত জম্মু-কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সেখানে ক্লাউড বার্স্ট বা মেঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন