আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।সোমবার (৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে মুখ খোলেন রুমিন ফারহানা।রুমিন ফারহানা বলেন, বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে সক্রিয় আলোচনায় আছে। বিশেষ করে গত ১৫ বছর ধরে যারা নানা প্রতিকূল অবস্থায়ও দলের পাশে ছিলেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগি অগ্রাধিকার পাচ্ছে। নতুন কিছু দলের সঙ্গেও সমঝোতার আলোচনা চলছে। জোটের স্বার্থে কিছু আসনে ছাড় দেওয়া হতে পারে।তিনি বলেন, বিএনপির এখনো ৬৩টি আসনে মনোনয়ন ঘোষণা বাকি আছে। এই আসনগুলোর বেশিরভাগই জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা এখন এমন প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছি, যারা বাস্তবিকভাবে জয়ের সম্ভাবনা রাখেন।নিজের প্রসঙ্গে তিনি বলেন, তার মনোনয়নও আপাতত স্থগিত আছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন- এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এটি খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। এত বড় একটি দলে প্রতিটি আসনে গড়ে তিন-চারজন বা কখনো দশজন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী থাকেন। সেখানে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।’ তিনি মনে করেন, ‘এই ধরনের ক্ষোভ বা হতাশা আবেগজনিত, এবং এটি দীর্ঘস্থায়ী হবে না।’ রুমিন জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।’তিনি বলেন, ‘৩০০ আসনের মধ্যে কেবল ৩০০ জনকেই মনোনয়ন দেওয়া সম্ভব। যারা এবার মনোনয়ন পাননি, ভবিষ্যতে তাদের অন্য দায়িত্ব বা সুযোগ দেওয়া হতে পারে।’মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের আবেগের প্রতি সহানুভূতি জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও ভালোবাসার ফলেই একজন প্রার্থী হিসেবে কেউ সামনে আসতে পারেন। তাই তাঁদের মন খারাপ হওয়া স্বাভাবিক, আর এই আবেগকেও সম্মান করা উচিত।’স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর প্রবণতা ঠেকানো সম্ভব হবে কিনা, এমন প্রশ্নে রুমিন বলেন, ‘এখনই কিছু বলা কঠিন। কারণ, ৬৩টি আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। দলের মহাসচিবও বলেছেন, প্রাথমিক তালিকা পরিবর্তন হতে পারে— নতুন কেউ যুক্ত হতে পারেন, কেউ বাদও পড়তে পারেন।’তিনি জানান, কিছু আসনে নির্বাচন কমিশনের রায়ের অপেক্ষায়ও রয়েছে দল।নারী প্রার্থীর সংখ্যা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি যদি ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার নীতি মেনে চলে, তবে এখন পর্যন্ত প্রায় ৯–১০ জন নারী মনোনয়ন পেয়েছেন। অর্থাৎ আরও ৪–৫টি আসনে নারী প্রার্থীর সুযোগ আছে, সেটি মাথায় রাখতে হবে।’ এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে ১ লাখ রুপি দেবে মুলতান
প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে ১ লাখ রুপি দেবে মুলতান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস দারুণ এক উদ্যোগ নিয়েছে। ম্যাচের প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের Read more

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পড়ার অনুরোধ
ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পড়ার অনুরোধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৮ জুন) Read more

র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী
র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১ জুন) Read more

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৮ মে) দুদক সূত্রে এ Read more

এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর
এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর

এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন