পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস দারুণ এক উদ্যোগ নিয়েছে। ম্যাচের প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার টাকা) করে দান করবে দলটি।শনিবার (১২ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচির বিপক্ষে মাঠে নামে মুলতান। ম্যাচের টস করতে নেমে দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রতি বাউন্ডারি ও উইকেটে নির্দিষ্ট অনুদান দেয়ার কথা জানান।রিজওয়ান জানান, আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।অবশ্য ম্যাচে হারলেও দুর্দান্ত কিছু বাউন্ডারি ও বোলারদের উইকেটের সুবাদে ১৫ লাখ পাকিস্তানি রুপি ইতোমধ্যেই জমা হয়েছে সেই তহবিলে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। ২০০ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।এর আগে, ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেয়া হবে।তিনি আরও বলেন, বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেয়া হবে।প্রসঙ্গত, আগামী বুধবার (১৬ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবিলা করবে মুলতান সুলতানস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্টেডিয়ামে নজর কাড়লেন ‘দম’ এর পুরো টিম
স্টেডিয়ামে নজর কাড়লেন ‘দম’ এর পুরো টিম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের Read more

“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে "সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই Read more

ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব

মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা Read more

জেট ফুয়েলের দাম বাড়ল
জেট ফুয়েলের দাম বাড়ল

দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন