কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও রেল গেট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মজমপুর গেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেন সোহরাব সমর্থকেরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন।এ ছাড়াও সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায় আগুন জ্বালিয়ে সমর্থকেরা বিক্ষোভ করেছেন।এ সময় তাঁরা বলেন, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে আবার মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।এর আগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়ার চারটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুষ্টিয়ার চারটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।জানতে চাইলেন জেলা বিএনপির সদস্যসচিব ও সদ্য সদর আসনের মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে ১ লাখ রুপি দেবে মুলতান
প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনে ১ লাখ রুপি দেবে মুলতান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস দারুণ এক উদ্যোগ নিয়েছে। ম্যাচের প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের Read more

রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের
রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (২৫ মে) Read more

আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি
আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি

দাবি পূরণ না হওয়ায় ১ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দাবিতে সোমবার (৫ মে) থেকে Read more

সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা
সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। উদলেছে Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশ সংরক্ষণে গত ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন