যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে’ তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমনটা জানান ট্রাম্প।উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি জানান, ‘উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে। পাকিস্তানও পরীক্ষা করছে। কিন্তু তারা আপনাকে তা বলে না।’সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত। আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছি।’ ‘আমাদের কাছে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে। যদিও রাশিয়ার এবং চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে’- যোগ করেন ট্রাম্প।‘যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন?’- সাক্ষাৎকারকারীর এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর কারণ আপনাকে দেখতে হবে এগুলো কিভাবে কাজ করে। পরমাণু অস্ত্রের পরীক্ষা করা হয় কারণ- রাশিয়া ঘোষণা করেছে যে, তারা পরীক্ষা করবে। আপনি লক্ষ্য করলে দেখবেন, উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে, অন্যান্য দেশও পরীক্ষা চালাচ্ছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করছি না, আমি চাই না একমাত্র আমরাই না করে থাকি।’ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চায় তার স্বপক্ষে যুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা, তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার? আপনি কিভাবে জানবেন এগুলো কাজ করে কি না? আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের
‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি Read more

পতিতাপল্লী আগুনে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পতিতাপল্লী আগুনে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাসায় পতিতা পল্লী খুলে বসেছিল এক মহিলা। এলাকাবাসী দীর্ঘদিন যাবত বলার পরও তা বন্ধ করেনি সে।তাই ক্ষুব্ধ  হয়ে Read more

যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে Read more

পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়
পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়

ঢাকায় আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে সরকারি পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী অগ্রগতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন