যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল গণমাধ্যমখে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। আমরা মনে করেছি এখন এর লাগাম টেনে ধরা দরকার। এজন্য মানহানি মামলা দায়ের করা হয়েছে।  মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।এরই ধারাবাহিকতায় নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১ নভেম্বর যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’ নাসীরুদ্দীনের এমন বক্তব্যের মাধ্যমে সমাজের সামনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একইসঙ্গে এ বক্তব্যটি মানহানিকর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার বাওয়ার Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) Read more

করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা
করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন Read more

নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!
নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নরসিংদীর প্রথম শহীদ কিশোর তাহমিদ ভূঁইয়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি। নিজের দলের কর্মী Read more

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন