বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ।আজ সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সদস্যদের ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ সব কথা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রুটিন দায়িত্ব কিংবা চাকরি হিসেবে নেয়নি এ কথা জানিয়ে সিইসি আরও বলেন, গতানুগতিক ধারার বাহিরে গিয়ে কাজের সমাধান করতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি প্রধান নির্বাচন কমিশনারের চেয়ার। সবার সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না। বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর বলেও মন্তব্য করেন তিনি। এআইয়ের অপব্যবহার করে নির্বাচনে দুর্ঘটনা ঘটাতে পারে দুষ্টু লোক, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সিইসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়া হবে। সবাই যাচাই বাছাই করুন, সজাগ থাকুন।একই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ সদস্য মোতায়েন হবে। গত একবছরে ১ লাখ ৪৫ হজার নতুন সদস্য নিয়োগ হয়েছে এ বাহিনীতে। নির্বাচনী চ্যালেঞ্জ মোবাবেলায় অঙ্গীকারবদ্ধ আনসার বাহিনী এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ১ লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে। ইসিকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনী কার্যক্রমে নয় নির্বাচনের প্রচারণামূলক কাজেও সহযোগিতা করা হবে। ভোটারদের করণীয় নিয়েও প্রচারণা চালাবেন তারা।অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার জোরালো ভূমিকা পালন করবে আনসার বাহিনী এ কথা উল্লেখ করে তিনি ফের বলেন, ভোটে এবার চ্যালেঞ্জ আছে। সেটা মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে এ বাহিনীকে।ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব দেয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বাছাই করে বাদ দেয়া হবে এবং নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না তাদের বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি
১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শুন্য রয়েছে ১৫দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। Read more

চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন
চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন

দুই সংসার, চার সন্তান তবু প্রেম থেমে নেই। বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও শিরোনামে, তবে এবার নতুন কোনও সিনেমা নয়, Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন