গাজীপুর মহানগরীর কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকায় বড় ভবানীপুর মৌজার বনভূমির গেজেটভুক্ত সিএস-২২১ দাগ ও আরএস-৬৫ দাগের বনের জমিতে শাল-গজারি গাছ কেটে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণ করে জমিগুলো জবরদখলের চেষ্টা চলছে।স্থানীয়দের অভিযোগ, জয়েন্ট স্টার ফ্যাক্টরির কর্তৃপক্ষসহ একদল ভূমিদস্যু প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।এদিকে গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের কাছে বনভূমির জমিতে অবৈধভাবে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণের বিষয়ে অভিযোগ পৌঁছানোর পরে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান হোসেন জমিটি দখলমুক্ত করতে কার্যক্রম শুরু করেন।নির্দেশনা অনুযায়ী বনভূমি জমিটিতে রাস্তা নির্মাণ বন্ধ রাখতে ব্যবস্থা নেয়া হলেও রাতের আঁধারে ভূমিদস্যুরা বনভূমির জমিতে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণ করে পুনরায় দখলে নিয়েছে, যা প্রশাসনের নজরদারির প্রতি এক গুরুতর প্রশ্নচিহ্ন হিসেবে দেখা দিয়েছে।এলাকার বাসিন্দারা জানান, বারবার এমন অবৈধ জবরদখলের ফলে বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, যা প্রাকৃতিক পরিবেশ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।ক্ষমতাসীন ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জবরদখল বন্ধ রাখার দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।এ বিষয়ে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান হোসেন বলেন, ‘জয়েন্ট স্টার ফ্যাক্টরি কর্তৃপক্ষ বনভূমির গজারি গাছ কেটে রাতের আঁধারে রাস্তা নির্মাণ করেছে। তাদের কাজে বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে আসে।’বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের জানানো হয়েছে। এছাড়াও তাদেরকে একদিনের সময় দেওয়া হয়েছে। তারা যদি তাদের ইট দিয়ে ঢালাইকৃত রাস্তা সরিয়ে না নেয়, তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।এ ব্যাপারে বন অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ. এস.এম. জহির উদ্দিন আকন বলেন, ‘বনভূমির জমি দখল করে রাস্তা নির্মাণ করার কোন সুযোগ নেই। তবে কেউ যদি রাস্তা নির্মাণ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বনভূমির জমি পুনরুদ্ধার করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে Read more

যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান

মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন Read more

বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র
বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা Read more

আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার
আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন