ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরো সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা আনা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন পুরোপুরি অনলাইনে পূরণ ও দাখিল করা বাধ্যতামূলক।মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ:অনলাইন আবেদন বাধ্যতামূলক : আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে।সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই।পরিচয়পত্র ব্যবহার : আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।বয়সভিত্তিক দলিল : ১৮ বছরের নিচে কেবল ইংরেজি ভার্সনের BRC।১৮–২০ বছর হলে NID অথবা BRC। ২০ বছরের ঊর্ধ্বে কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।আবশ্যিক ঘর পূরণ : আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।ঠিকানা অনুযায়ী আবেদন : আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।অপ্রাপ্তবয়স্কদের মেয়াদ : ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।পেশাজীবীদের সনদ : ডাক্তার, প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।সরকারি কর্মচারীর দলিল : সরকারি কর্মচারী, শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।বিবাহ সংক্রান্ত দলিল : প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা জমা দিতে হবে।জরুরি আবেদন ও সময়সীমা : জরুরি বা অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা : অতিজরুরি ২ কর্মদিবস, জরুরি ৭ কর্মদিবস এবং রেগুলার ১৫ কর্মদিবসআবেদনের সময় মূল দলিল : NID, BRC এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।৬৫+ বয়সীদের জন্য সুবিধা : ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত (যা কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দিত) বাতিল করা হয়েছে।শিশু ছবি নির্দেশনা : ৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং সময় সাশ্রয়ী হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন
শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ শ্রম আইন সংশোধন (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ (আরপিও বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার অর্ডিন্যান্স) আইন পাসের চূড়ান্ত অনুমোদন Read more

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন
মৃত্যুর গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন

জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুরুতেই তিনি বললেন, ‘আমি বেঁচে Read more

উলিপুরে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
উলিপুরে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টায় পৌর শহরের Read more

রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র
রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র

বাংলাদেশি পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তার অভিযোগে সাবেক জনপ্রতিনিধি ও পুলিশের এক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন Read more

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন