আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়-নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে—সভায় এমন সিদ্ধান্ত হয়।এ ছাড়া অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ
এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন Read more

নিকলীতে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা
নিকলীতে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জের নিকলীতে জমির উপরিভাগের মাটি বিক্রির দায়ে আওয়াল হোসেন নামে এক কৃষককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৫ Read more

প্লাস্টিকের বিনিময়ে গাছ, নির্ভয় ফাউন্ডেশনের সবুজ বার্তা
প্লাস্টিকের বিনিময়ে গাছ, নির্ভয় ফাউন্ডেশনের সবুজ বার্তা

প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন গাছ উপহার। বিশ্ব ধরিত্রী দিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়াতে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে জাতীয় Read more

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ Read more

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট Read more

গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু
গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন