কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (০২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফরহাদ পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকার মো. ফয়সাল মিয়ার ছেলে।পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে পাশে রেখে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। কিছুক্ষণ পর হঠাৎ ফরহাদকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে গোসলের জন্য খনন করা গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে Read more

মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!
মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন জেলার কালিহাতি উপজেলার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)। বৃহস্পতিবার (৪ Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

নুরের সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া
নুরের  সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন