ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে দাঁড়াবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ঢাকা থেকে তাঁর নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপি’র এই নেতা। রোববার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনেই এনসিপির প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে। হয়তো এ মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তখনই জানা যাবে- কে কোন আসন থেকে লড়বেন। এছাড়াও অনেকেই যার যার এলাকা থেকে ইতোমধ্যেই কাজ করছেন, সেটাও আপনারা জানেন।’জুলাই সনদ নিয়ে এনসিপির অবস্থান কী—সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করে আসছি যে, বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই, পরিবর্তন চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, সেই প্রেক্ষিতেই গণঅভ্যুত্থানের পর থেকে আমার নতুন সংবিধানসহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক রূপরেখা দিয়ে আসছিলাম, দাবি জানিয়ে আসছিলাম। আমাদের সেই দাবিতে বেশির ভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি। তারা সেই বিষয়গুলো বুঝতে পারেনি। তার ফলে পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে।’তিনি আরও বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো সুযোগ আছে ঐক্যের।এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে, ততদিন বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রোকন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৯ মে) Read more

দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি
দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি

ভোটার তালিকায় কারচুপি নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোট কারচুপির এমন প্রমাণ তার Read more

ধামইরহাটে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ ৬ জনের কারাদণ্ড
ধামইরহাটে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ ৬ জনের কারাদণ্ড

নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে জড়িত থাকায় নারীসহ ৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ Read more

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো
তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর বিমান ও Read more

হাছান মাহমুদ দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন
হাছান মাহমুদ দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন