মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ন্যাশভিল এফসির কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে মেসিরা।  ২০২৩ সালের মে মাসের পর মেসিদের বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।রোববার (২ নভেম্বর) ঘরের মাঠে মায়ামিকে আতিথ্য দেয় ন্যাশভিল। যেখানে নবম মিনিটেই পেনাল্টি থেকে ন্যাশভিলকে এগিয়ে দেন স্যাম সারিজ। বিরতির আগে আরও একবার মায়ামির জালে বল পাঠায় ন্যাশভিলে। এবার হানি মুখতারের কর্নার কিকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান জশ বাউয়ে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাই মায়ামি। তবে সেই কাঙ্খিত গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। শেষ পর্যন্ত ৯০ মিনিটে গোল করেন মেসি, যা শুধু ব্যবধানই কমিয়েছে।এই জয়ে তিন ম্যাচের প্লে অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। আগামী শনিবার (৮ নভেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। মায়ামির মাঠ ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল সোমবার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ Read more

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের Read more

আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন: নাহিদ
আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা গণঅভ্যূত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে Read more

শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২৪ Read more

টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন