বরগুনার আমতলীতে শিক্ষক অপহরণ ও চাঁদাবাজির আলোচিত মামলার অন্যতম আসামি তোতা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোতা তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। রবিবার (২ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।আমতলী থানার তদন্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি তোতা তালুকদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে পটুয়াখালী র‍্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, তোতা তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে সন্ত্রাসী মিজানুর রহমান ও আবুল কালাম আজাদ (নয়া তালুকদার)সহ একাধিক সহযোগী আমতলীর চরকগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামকে বিদ্যালয়ের হোস্টেল থেকে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করেন। পরে তাকে ঘোপখালী এলাকার একটি কলা বাগানে নিয়ে লোহার রড দিয়ে রাতভর নির্যাতন চালানো হয়।ঘটনার এক সপ্তাহ পর ভুক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম আমতলী থানায় মিজানুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আবুল কালাম আজাদ (নয়া মিয়া), তোতা তালুকদার ও সেলিম তালুকদার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর যাচ্ছেন। চলতি আগস্ট মাসের শেষ দিকে এই সফর করবেন তিনি।মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে বেইজিংয়ের Read more

ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা। বুধবার তাদের মৃত্যুদণ্ড Read more

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও Read more

২০ জনের মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জন
২০ জনের মরদেহ হস্তান্তর,  শনাক্ত করা যায়নি ৬ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন