জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা না দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টার প্ল্যান। দ্য মাস্টার প্ল্যান ইজ সাকসেস।’রবিবার (২ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর আচরণবিধিমালা বিষয়ে ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন হিমেল।হিমেল বলেন, ‘জকসু বিধিমালায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ভোটার কিংবা প্রার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। আবার অন্যদিকে এমফিল করা শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা না দিয়ে আমাদেরকে মাইনাস করা ছিল মাস্টার প্ল্যান এবং দ্য মাস্টার প্ল্যান ইজ সাকসেসফুল।’হিমেল দাবি করেন, ‘যেসব নেতারা এমফিলে ভর্তি হওয়ার সুযোগ পাননি বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবরুদ্ধ পরিস্থিতির কারণে, যারা আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলেন এবং বর্তমানে ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন, তাদের নির্বাচনী প্রচারণার জন্য নির্দিষ্ট সময়ে প্রচার-প্রচারণার সুযোগ দিতে হবে। এজন্য আমাদের প্রয়োজনীয় আইডি কার্ড বা অ্যাক্সেস কার্ড দিতে হবে।’এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অপরূপ সৌন্দর্যে ভরপুর ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ১৪ জনকে Read more

ফুলবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার ১
ফুলবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ মে) Read more

যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামি দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে Read more

বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা হল ভবনের ১০ম তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ Read more

তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন