পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা হল ভবনের ১০ম তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাবনা সদর থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণকাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। গতকাল (৮ এপ্রিল) থেকে ভবনে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। আজ সকালে হ্যামার টেস্টসহ অন্যান্য পরীক্ষা চালাতে গেলে ভবন পরীক্ষক দল তীব্র দুর্গন্ধ অনুভব করে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়।খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।লাশটি ভবনের ১০ম তলার একটি রুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গলায় ফাঁসের দড়ি থাকলেও দড়িটি ছেঁড়া ছিল। পুলিশ ধারণা করছে, মৃত্যুর পর দেহে ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে লাশটি মেঝেতে পড়ে যায়। মৃতদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন বলেন, “প্রাথমিকভাবে মনে করছি, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে—সম্ভবত ঈদের আগেই। গলায় দড়ি থাকায় আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। সেটি তদন্তে কাজে আসবে বলে আশা করছি।”বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

ভেনেজুয়েলায় মাচাদোর কোনো সম্মান নেই: ট্রাম্প
ভেনেজুয়েলায় মাচাদোর কোনো সম্মান নেই: ট্রাম্প

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদোকে দেশ পরিচালনার যোগ্য মনে করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সামরিক Read more

টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ Read more

৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স
৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে Read more

একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটারে ‘অস্মার্ট’ ব্যর্থতা
চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটারে ‘অস্মার্ট’ ব্যর্থতা

ডিজিটালাইজেশনের স্বপ্নে বিভোর হয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীকে যখন স্মার্ট মিটারের আশ্বাস দিয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে আধুনিকতার আড়ালে অনিয়ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন