আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে আফ্রিকার দেশ সুদান। গত তিন দিনে অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছে সন্ত্রাসীরা, যার মধ্যে হাসপাতালের প্রায় ৫০০ রোগী এবং তাদের স্বজনও রয়েছে।শুধু তাই নয়, ২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া সন্ত্রাসীদের ভয়ে দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। দরিদ্র দেশটিতে এতবড় মানবিক বিপর্যয় চলছে অথচ বিপর্যয়ের তুলনায় মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর কোনো তৎপরতা চোখে পড়েনি। আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য নিয়ে সচেতন মানুষের মনে নানামুখী প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নই কি তবে সত্য? শান্তিরক্ষার নামে আফ্রিকায় তাদের কাজ কি তবে শুধুই নিজেদের আখের গোছানো?শান্তিরক্ষা নামের সার্থকতা রক্ষার্থেও কি তারা সুদানের সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেবে না? এই একই ঘটনা উন্নত কোনো দেশে সংঘটিত হলে পৃথিবীজুড়ে যে তোলপাড় শুরু হতো এবং যে পরিমাণ মিডিয়া কাভারেজ পেত, তার সিকিভাগ মনোযোগও কি পাচ্ছে সুদান?গরিব এবং মুসলমান বলেই কি কথিত সভ্যদের কাছে তাদের জীবনের কোনো দাম নেই?এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবার হজ পালনে যেসব বিষয়ে সতর্কতা জরুরি
প্রথমবার হজ পালনে যেসব বিষয়ে সতর্কতা জরুরি

চলতি বছর পবিত্র হজ আদায়ের জন্য সোমবার দক্ষিণ আফ্রিকা প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছবে, এর পরের দিন বাংলাদেশ, পাকিস্তান Read more

শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!
শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল Read more

রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি
রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক এক বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো চমকপ্রদ ড্রোন হামলায় ব্যবহৃত ট্রাকগুলোর চালকরা পুরো ঘটনা সম্পর্কে Read more

চকরিয়া ঢেমুশিয়ায় বসছে কোরবানির পশুর হাট, মাঝারি গরুর বেশি
চকরিয়া ঢেমুশিয়ায় বসছে কোরবানির পশুর হাট, মাঝারি গরুর বেশি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া নতুন বাজারে বসছে কুরবানির হাট, তবে মাঝারি গরুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।সপ্তাহে দুই দিন এ বাজার বসবে। Read more

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের Read more

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন