নওগাঁর ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সৃষ্ট টানা হালকা ও ভারি বৃষ্টিপাতে কৃষকের আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আগাম শীতকালীন শাক-সবজিসহ নানান ধরনের রবিশস্য। শেষ সময়ে এসে ফসল ঘরে তোলার সময়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। তবে শতকরা ৫-৭ভাগ ধান হালকা ও ভারি বৃষ্টিপাতে নুয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি অফিস।জানা গেছে, বরেন্দ্র অঞ্চলখ্যাত জেলা নওগাঁ জেলা। আর জেলার ধান উৎপাদনে বেশ গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে ধামইরহাট। এ উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ২১ হাজার ১১৫হেক্টর জমিতে রোপা-আমন ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও ধান চাষ হয়েছে ২১ হাজার ১২৫ হেক্টর জমিতে।এদিকে বিনা ধান-১৭ এবং ব্রি ধান-৭৫ শতকরা ৮ভাগ ফসল ঘরে তুলেছেন কৃষক। চলতি রোপা-আমন মৌসুমে ৩হাজার ৪৯৫ জন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ, সার ও বীজ বিতরণ করা হয়েছে।কৃষকেরা জানান, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সৃষ্ট টানা হালকা ও ভারি বৃষ্টিপাতে আমাদের কিছু জমিতে পানি জমিয়ে রয়েছে। যার ফলে পাকা ও আধাপাকা ধানগাছগুলো নুয়ে পড়ে পানিতে ভাসছে। আর অল্প কিছুদিন পরে ফসল কেটে বাড়িতে আনা হতো। দ্রুত পানি জমি থেকে নেমে গেলে তেমন ক্ষতির সম্মুখিন হতে হবেনা বলেও তারা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের জানান, শতকরা ৫-৭ভাগ ধানগাছ নুইয়ে পড়েছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হলে ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না। তবে যারা জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করেছেন তাদের ধানগাছগুলো বেশি হেলে পড়েছে। এজন্য কৃষকদের ফলস রোপণ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সর্বদা উপজেলা কৃষি অফিসের পরামর্শ নেয়ার আহবান জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে Read more

রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা
রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা

রাজধানীতে ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক Read more

ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে এসব নতুন Read more

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ Read more

কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জয়নাল আবেদীন (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি Read more

এবার ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা
এবার ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা

এবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন