সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট—ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ র্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।নিহত পর্যটক মো. জিয়াউল হক (৬৫) জামালপুরের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশার চালক রমজান আলী, পর্যটক সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮)।পুলিশ জানায়, তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে পর্যটকবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছালে শাহ আরেফিন টিলার দিক থেকে দ্রুতগামী একটি পাথরবাহী ট্রাক্টর মহাসড়কে উঠতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

সমুদ্র সৈকতে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়
সমুদ্র সৈকতে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের Read more

ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ Read more

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ কাল
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ কাল

অন্তবর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর Read more

বৈষম্যে দূর করতে ‘গ্রেড’ কমানোর জন্য একমত পে কমিশন
বৈষম্যে দূর করতে ‘গ্রেড’ কমানোর জন্য একমত পে কমিশন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে পে কমিশন। বর্তমান ২০ গ্রেডের কাঠামো ভেঙে বেতন বৈষম্য কমানো Read more

‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন