“নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া”-এই স্লোগানে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানকার গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক।সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড দ্রুত গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক আদালত স্থাপনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ হলেও নিজেরাই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় অধিকাংশ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বেতন বৈষম্য, চাকরি অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন।’ সমাবেশে গণমাধ্যমকর্মীরা সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান।নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবির কথা জানিয়ে বক্তারা আরো বলেন, ‘সরকারের উচিত সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া।’ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।সমাবেশে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ. এম. দেলোয়ার বলেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম সচেতন শ্রেণি, অথচ তারাই আজ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত।’ তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে সাংবাদিকবান্ধব নীতিমালা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান।সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ. এম. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুগান্তরের জেলা প্রতিনিধি রিপন শাহ, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এস. এম. হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ইউনিয়নের সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, দৈনিক বাংলা ভূমি-এর সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা শিকদার, সাংবাদিক ইউনিয়নের সদস্য মাজহারুল ইসলাম কাঞ্চন এবং দৈনিক নবজাগরণ-এর গাজীপুর প্রতিনিধি বায়েজিত হোসেন প্রমুখ।তারা আরও বলেন, ‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন শুধু অর্থের দাবি নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের প্রশ্ন। সরকার যদি মনে করে সাংবাদিকদের নীরব রাখা যাবে, তবে ভুল করছে। আমরা কলম নামাব না, আমরা কণ্ঠ রুদ্ধ করব না।’সমাবেশ শেষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সত্য, ন্যায় ও সাহসের পক্ষে এই আন্দোলন চলবে, যতদিন না সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা হয় এবং কোনো জুলুমবাজ, খুনি ও লুটেরা রাষ্ট্রীয় সুরক্ষা পেয়ে পার পেতে না পারে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি
পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াসব্লক (বাথরুম) নির্মাণ কাজ গত ৬ মাস ধরে স্থবির Read more

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা Read more

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

জেলার সদর উপজেলার শিয়ালকোলে ইউনিয়নে রাতের অন্ধকারে মনজুরুল আলম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

লোহাগড়ায় বাঙ্গির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
লোহাগড়ায় বাঙ্গির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এ বছর বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অল্প বীজে ভালো ফলন হওয়ায় কৃষকেরা Read more

ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন
ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন