দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, নয়াপাড়া, চণ্ডীপুর ও বেড়ামাইল গ্রামে এই ঘটনা ঘটে।আহতরা হলেন, আন্দলগ্রাম সারাইপাড়ার রকিব মিয়া (৬২), চড়ারহাট এলাকার এনামুল হক (৪৬) ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৩৫), ইসাহাক আলী (৪৫), আবদুল হক (৫০), হীরা (২৬), চণ্ডীপুর গ্রামের ফসি উদ্দিন (৪৫) এবং বেড়ামাইল গ্রামের সাজ্জাদ হোসেন (২৫)।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজন শুক্রবার রাতেই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে চড়ারহাট বাজার থেকে কয়েকজন পথচারী বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিছুক্ষণ পর শিয়ালটি হঠাৎ দৌড়ে এসে কয়েকজনের পায়ে ও হাঁটুর নিচে কামড় দেয়। পথচারীরা তাড়ানোর চেষ্টা করলে শিয়ালটি তাদের সঙ্গে ধস্তাধস্তিও করে। পরে সেটি পালিয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য শেফালী বেগম বলেন, ‘একই রাতে নয়াপাড়া গ্রামের মরিয়ম বেগম নামে এক নারী বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি শিয়াল এসে তাঁর পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে চারটি গ্রামে আটজনকে শিয়াল কামড় দেয়।’বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত পাঁচজন রোগী হাসপাতালে আসেন। তাঁদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই বাড়িতে গেছেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি Read more

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি
ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় Read more

রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!
উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারে বিএনপির একজন সাবেক নেতার ছবি ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ Read more

হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০
হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন