ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর দুর্জয় মোড় সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশ বন্ধ রেখে নামাজ আদায় করায় অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যানচলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। এতে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, বিপুল পরিমাণ পুলিশী টহল জোরদার করা হয়।নফল নামাজের ইমামতি করেন মেহের চাঁন জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা আবু তালহা নাযাজ এবং নামাজ শেষে দোয়া পড়ান মুফতি মনিরুল ইসলাম চৌধুরী।এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহ পাক যেন কবুল করেন, সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে জুম্মার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী অব্যাহত থাকবে। তারা আরো বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো জেলা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়নের পদক্ষেপ না নেয়, তাহলে সামনে আরো প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চম দিনের মত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত রবিবার ঢাকা-সিলেট, ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করা হয়। এ সময় ৩ কিমি এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনালেও অবরোধ কর্মসূচি পালন করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরিকদের জন্য আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি
শরিকদের জন্য আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৭ আসনে ছাড় দিয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ
মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক Read more

বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সভা কক্ষে শিশুকল্যাণ Read more

রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার Read more

বিজিবির প্রচেষ্টায় হারানো ব্যাগ ফিরে পেলো নারী
বিজিবির প্রচেষ্টায় হারানো ব্যাগ ফিরে পেলো নারী

কক্সবাজারের টেকনাফ মহাসড়কে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার পাশাপাশি উক্ত সড়কে চলাচলকারী যানবাহনে থাকা যাত্রীদের সার্বিক নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন