আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৭ আসনে ছাড় দিয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিএনপিতে যোগদান করবেন।অন্যদিকে, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন করবেন।পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন। যশোর-৫ আসন থেকে লড়বেন মুফতি রশিদ। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং তাদের সমর্থন জানাবে।এছাড়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ঝোপের দখলে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ
মেঘনায় ঝোপের দখলে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

মেঘনায় ঝোপের রাজত্বে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ‘মাছে-ভাতে বাঙালি’ শতাব্দীপ্রাচীন এই প্রবাদের বাস্তবতা আজ হারাতে বসেছে। দেশের উন্মুক্ত জলাশয় ও নদীনির্ভর Read more

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার Read more

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

সাগরে মাছ শিকার করতে গিয়ে বেশ কয়েক দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হওয়া ৫৫ জন বাংলাদেশী জেলেকে Read more

যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ৫ জন
যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ৫ জন

যশোরে হাজী বিরিয়ানি খেয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা অসুস্থ হয়ে পড়লে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন