প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের জার্সি গায়ে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এর আগে তিনি দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন। তবে তুরস্কের বিপক্ষে ফেডারেশনস কাপ ম্যাচে পুরো সময় খেলতে পারেননি ১৫ বছর বয়সী এই কিশোর উইঙ্গার।ম্যাচে রোনালদো জুনিয়রকে বদলি হিসেবে কয়েক মিনিটের জন্য মাঠে নামানো হয়। ম্যাচের একমাত্র গোলগুলি করেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেস এবং এসসি ব্রাগার রাফায়েল কাব্রাল। শেষপর্যন্ত পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল তুরস্ককে ২-০ গোলে পরাজিত করে।ছোটবেলা থেকেই ‘ক্রিশ্চিয়ানিহো’ নামে পরিচিত এই তরুণ ফরোয়ার্ড অনূর্ধ্ব-১৫ দলের সময়ও সাফল্য দেখিয়েছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো জার্সি পরেন এবং ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করেন।ক্রিশ্চিয়ানো জুনিয়রের খেলার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি ক্লাব ফুটবলে খেলছেন সৌদি প্রো লিগের আল নাসের একাডেমির হয়ে, এবং বাবার পথ অনুসরণ করে নিজের ফুটবল ক্যারিয়ার গড়ে চলেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ Read more

সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের

সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড Read more

শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এক‌ই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

টেকনাফে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১
টেকনাফে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও Read more

‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন