নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫) গুরুতর আহত হয়েছে।স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও আরোহী ধামইরহাট বাজার থেকে নিজ বাড়িতে একটি মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে পৌঁছালে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে।এতে মোটরসাইকেল চালক ও আরোহীকে গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল যাবার পথে চালক হাবিবুর রহমান মারা যায়। নিহত যুবক ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেয়া হয়েছে বলে জানা যায়।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।রবিবার (২০ Read more

মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার Read more

হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬টি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।রবিবার (২৮ Read more

সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত

পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর। ৫৫ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন