বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়, যা সোমবার কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এর দাম বাড়াতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিলামে বেশিরভাগ ব্যাংক ১২০ টাকার আশপাশে দর দিলেও কেন্দ্রীয় ব্যাংক তা চেয়ে বেশি দামে কিনেছে। এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, ডলারের দরপতনে বাজারে প্যানিক তৈরি হয়েছিল, যা রেমিট্যান্স ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারত। তাই কেন্দ্রীয় ব্যাংক বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেয়।এর আগে ডলার সংকট মোকাবিলায় রিজার্ভ থেকে বড় অঙ্কে ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক—গত ৩ অর্থবছরে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার।এদিকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বাজারে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, এই পতনের মূল কারণ হলো বাজারে ডলারের চাহিদা হ্রাস পাওয়া এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বৃদ্ধি।গত বৃহস্পতিবার, বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত রেট দেয়। কেউ কেউ ১২০.৬০ টাকা পর্যন্ত কিনলেও, বেশিরভাগ ব্যাংক দিনে শেষে ১২০ টাকার বেশি দিতে রাজি হয়নি। অথচ গত সপ্তাহের শুরুতে রেমিট্যান্স ডলারের রেট ছিল ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা। সে হিসাবে এক সপ্তাহে ডলারের দরপতন হয়েছে ২ টাকা ৯০ পয়সা।চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ (এক ডলার ১২১ টাকা ধরে) প্রায় ১৩ হাজার কোটি টাকা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন
কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোশিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদকে বিপুল ভোটে Read more

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

জামিনে মুক্ত হলেন আ. লীগের সাবেক মন্ত্রী
জামিনে মুক্ত হলেন আ. লীগের সাবেক মন্ত্রী

জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা-চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন