দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বর্তমানে চূড়ান্ত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। একদিকে যেমন নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে, অন্যদিকে ঠিক তেমনই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছে দলটি। এই প্রস্তুতির অংশ হিসেবে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মিত্র রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনের তথ্য বিএনপিকে অবহিত করেছে বলে জানা গেছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ভোলায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোলার মনপুরা উপজেলায় আর্থিক দ্বন্দ্বের জেরে আলাউদ্দিন নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অপরাধ প্রমাণিত Read more

২০ আগস্ট: নামাজের সময়সূচি
২০ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কো রুবিও
কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কো রুবিও

ইরানজুড়ে চলমান সামরিক অভিযানের লক্ষ্যমাত্রা কয়েক মাসের মধ্যে নয়, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে বলে দাবি করেছেন মার্কিন Read more

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

গাজা থেকে দ্বিতীয় ধাপে আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ Read more

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব Read more

ঢাকা বারে নির্বাচন দাবিতে আইনজীবী অধিকার পরিষদের চিঠি
ঢাকা বারে নির্বাচন দাবিতে আইনজীবী অধিকার পরিষদের চিঠি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন চেয়ে এডহক কমিটির প্রতি নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিট’। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন