ইরানজুড়ে চলমান সামরিক অভিযানের লক্ষ্যমাত্রা কয়েক মাসের মধ্যে নয়, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে, যুদ্ধের ময়দানে ধ্বংসযজ্ঞ চললেও পর্দার আড়ালে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও খোলা রেখেছে ওয়াশিংটন।আল-জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রুবিও স্পষ্ট করেছেন, ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। অন্যদিকে, যুদ্ধের এই সংকটময় মুহূর্তে স্পেনের মতো ন্যাটো মিত্রদের অসহযোগিতায় ক্ষোভ প্রকাশ করে সামরিক জোটের ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা সচল রয়েছে বলে জানিয়েছেন রুবিও। তিনি জোর দিয়ে বলেন, পর্দার আড়ালে এই প্রক্রিয়া বর্তমানে চালু আছে।রুবিও বলেন, ‘ইরানের ভেতরকার কিছু পক্ষ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান, সরাসরি কিছু কথা হচ্ছে, যা মূলত মধ্যস্থতাকারীদের মাধ্যমেই ঘটছে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান কয়েক মাসের বদলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সফল হবে। ইতোমধ্যে ইরানের বিমান ও নৌবাহিনীর বড় অংশ ধ্বংস করার দাবি করেছে ওয়াশিংটন। এখন তাদের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন তৈরির কারখানাগুলো পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া, যা নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত এগোচ্ছে। তিনি আরও যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধান বের করাকে অগ্রাধিকার দেন।তবে, একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত যুদ্ধবিরতি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বার্লি হালকেট জানিয়েছেন, রুবিও এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। কিম্বার্লি আরও বলেন, “রুবিওর বক্তব্য এবং ট্রাম্পের পোস্টগুলো থেকে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্র একটি ‘দ্বিমুখী নীতি’ অনুসরণ করছে। তারা একদিকে আলোচনার পথ খোলা রাখছে, আবার অন্যদিকে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপও বাড়িয়ে চলেছে।”ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের দাবিমার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়ানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানি শাসনব্যবস্থাকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না।’রুবিওর মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য একটি সরাসরি হুমকি। তিনি দাবি করেন, ‘ইরান যেসব স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে, সেগুলোর একমাত্র উদ্দেশ্য হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে হামলা চালানো।’তিনি আরও বলেন, ইরান চাইলে বেসামরিক কাজে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি উৎপাদন করতে পারে, কিন্তু এমন কোনো পদ্ধতি তারা রাখতে পারবে না যা দিয়ে খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। রুবিও সাফ জানিয়ে দেন, ‘তাদের সব ধরনের অস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে।’এদিকে মার্কিন সামরিক অভিযান অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে— উল্লেখ করে ওয়াশিংটনের মূল সামরিক লক্ষ্যগুলো ব্যাখ্যা করেছেন মার্কো রুবিও। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ইরানের বিমান বাহিনীকে ধ্বংস করা, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লক্ষ্য ছিল তাদের নৌবাহিনীকে গুঁড়িয়ে দেওয়া, যার বড় অংশই অর্জিত হয়েছে।’রুবিও আরও জানান, এখন তাদের মূল মনোযোগ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো পুরোপুরি ধ্বংস করা। সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে আছি। চূড়ান্ত লক্ষ্য অর্জনে আমাদের মাসের পর মাস সময় লাগবে না, এটি এখন মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার। ঠিক কত সপ্তাহ লাগবে তা আমি সুনির্দিষ্টভাবে বলব না, তবে এটি কয়েক মাসের বিষয় নয়।’সূত্র : আল-জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট
সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে প্রশাসনিকভাবে নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে একযোগে অবরোধ কর্মসূচিতে Read more

সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু
সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদীন Read more

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা ও জুলাই Read more

দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির
দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির

কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত Read more

গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল
গোয়েন্দাদের আরবি ও ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করল ইসরাইল

সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে ইসরাইলি। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে Read more

ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন