টানা চার দফা দামের পতনের পর আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০২,৭০৯ টাকা২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৩,৫০৬ টাকা১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৬৫,৮৬২ টাকাসনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৩৭,৮৪৫ টাকাবাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি কিছুটা তারতম্য হতে পারে।এর আগে, গত ২৮ অক্টোবর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়।চলতি বছর এ নিয়ে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪৯ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে বর্তমানে—২২ ক্যারেট রুপার ভরি: ৪,২৪৬ টাকা২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকাসনাতন পদ্ধতি: ২,৬০১ টাকাএনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪
বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ১১টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে Read more

সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন
সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।সোমবার (২ জুন) দুপুরে Read more

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল Read more

বাড়তে পারে গরমের তীব্রতা
বাড়তে পারে গরমের তীব্রতা

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ Read more

তরুণীকে মারধরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি
তরুণীকে মারধরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

মুন্সীগঞ্জ সদরে লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে অন্তত ১০জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন