জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার দিন কেবল একটি নামাজ আদায়ের মাধ্যম নয়; বরং এদিনের প্রতিটি মুহূর্তেই রহমত, বরকত ও মাগফিরাত বর্ষিত হয়।বিশেষ করে যারা আগেভাগে মসজিদে আসে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে—তাদের জন্য রয়েছে অতুলনীয় সওয়াবের প্রতিশ্রুতি। এমনকি কারও নামের পাশে লেখা হতে পারে উট সদকার সওয়াবও! হাদিস ও কোরআনের আলোকে আমরা জেনে নিতে পারি—এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং তা কীভাবে যথাযথভাবে কাজে লাগানো যায়।জুমার নামাজের জন্য আগেভাগে মসজিদে চলে যাওয়ার তাগিদ দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করতে পারো। (সুরা জুমুআ: ৯)নবী করিম (সা.) বলেন, ‘ফেরেশতারা জুমার দিনে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। তারা প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লেখেন। সবার আগে যে আসে তার নামে একটি উট সদকা করার সওয়াব লেখা হয়। তারপর যে আসে ওই ব্যক্তির আমলনামায় একটি গাভি, তারপর আগমনকারীর নামে একটি মুরগি, তারপর আগমনকারীর নামে একটি ডিম সদকা করার সওয়াব লেখা হয়। এরপর যখন ইমাম খুতবা দিতে আসেন—তখন ফেরেশতারা আমল লেখার খাতা বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শোনেন।’ (সহিহ্ বুখারি: ৮৮২)হাদিসে আরও এসেছে, ‘জুমার দিন যে গোসল করে জুমার সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, যাওয়ার সময় কোনো বাহনে চড়বে না—হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না—সে মসজিদে আসার প্রতিটি কদমে এক বছর নফল রোজা রাখা ও এক বছর নফল নামাজ আদায়ের সওয়াব পাবে।’ (সুনানে আবু দাউদ: ৩৪৫, জামে তিরমিজি: ৪৫৬)খুতবা না পেলে কি জুমার নামাজ শুদ্ধ হবেখুতবা না পেলে কি জুমার নামাজ শুদ্ধ হবেজুমার দিন শুধুই একটি নামাজ আদায়ের সময় নয়, বরং এটি নেকি অর্জনের সুবর্ণ সুযোগ। আগেভাগে মসজিদে উপস্থিত হওয়া, খুতবা শোনা, অনর্থক কাজ পরিহার করা—এসব আমলের মাধ্যমে আমরা এমন সওয়াব পেতে পারি যা বহু নফল রোজা ও নামাজের সমতুল্য।জুমার নামাজ কি মসজিদ ছাড়া আদায় করা যায়জুমার নামাজ কি মসজিদ ছাড়া আদায় করা যায়তাই আমাদের উচিত জুমার দিনকে হালকাভাবে না নেওয়া। বরং পূর্ণ প্রস্তুতি নিয়ে, অন্তর নিঃস্বার্থ করে আল্লাহর ঘরে ছুটে যাওয়া—এটাই হবে একজন ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা যেন আমাদের জুমার দিনের মর্যাদা বুঝে তা যথাযথভাবে পালন করার তৌফিক দেন। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন স্বার্থে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না: হেফাজত
মার্কিন স্বার্থে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না: হেফাজত

অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী Read more

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার Read more

ল্যানকাস্টার বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১
ল্যানকাস্টার বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে এক যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ল্যানকাস্টার কাউন্টি কর্তৃপক্ষ।স্থানীয় সময় রোববার (২০ Read more

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির Read more

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি Read more

‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’
‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’

শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন