পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর দাবি করেছেন।ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসেইডন সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে করেছে এবং এটি দুর্দান্ত এক সাফল্য।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পোসেইডন সুপার টর্পেডো সম্পর্কে প্রকাশ্যে তেমন নির্ভরযোগ্য কোনও তথ্য পাওয়া যায় না। তবে এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো; যা তেজস্ক্রিয় সুনামি কিংবা সমুদ্র ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে।ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে মস্কোর একটি হাসপাতালে চা পান করার সময় পুতিন বলেন, স্বয়ংক্রিয় পারমাণবিক এই টর্পেডোর পরীক্ষা মঙ্গলবার চালানো হয়ছে।তিনি বলেন, প্রথমবারের মতো আমরা শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর পারমাণবিক শক্তিসম্পন্ন ইউনিটও সক্রিয় করতে পেরেছি; যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনও অস্ত্র নেই।ভ্লাদিমির পুতিন বলেন, এটি বিশাল এক সাফল্য। পোসেইডনের শক্তি আমাদের সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (যা এসএস-এক্স-২৯ বা স্যাটান টু নামে পরিচিত) চেয়েও বেশি।‘‘পোসেইডনের ক্ষমতা এমনকি আমাদের সবচেয়ে উন্নত সারমাত ক্ষেপণাস্ত্রের শক্তিকেও অনেকাংশে ছাড়িয়ে গেছে।’’এর এক সপ্তাহ আগে পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের যেকোনও ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি।২০১৮ সালে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিসম্পন্ন সুপার টর্পেডো ‘‘পোসেইডন’’ ও ‘‘বুরেভেস্তনিক’’ ক্ষেপণাস্ত্র সম্পর্কে ঘোষণা দেন পুতিন। তিনি এসব অস্ত্রকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং ওয়াশিংটনের ২০০১ সালে ১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে একতরফা সরে আসা ও ন্যাটো জোট সম্প্রসারণের প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেন।সূত্র: এএফপি, রয়টার্স। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম

আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র Read more

ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা
ভিড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়, ছবি তোলায় সাংবাদিকে হেনস্থা

ঈদের আনন্দ শেষ, কিন্তু ছুটির আমেজ যেন মিলিয়ে যাওয়ার আগেই শুরু হয়েছে আরেক দুশ্চিন্তা কাজে ফিরতে হবে ঢাকায়। নয় দিনের Read more

ফুলবাড়ীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ফুলবাড়ীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে Read more

এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ
এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা Read more

‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা
জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন