কিশোরগঞ্জের করিমগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। পরে গুলিবিদ্ধ যুবককে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বিকালে গুলিবিদ্ধ মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাজহারুল ইসলাম দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে তিন যুবক মোটরসাইকেলে করে দক্ষিণ নানশ্রী গ্রামের দিকে আসেন। তাদের হাতে ছিল এয়ারগান। গ্রামের স্থানীয় কবরস্থানের গাছে নানা প্রজাতির পাখির আবাস থাকায় তারা পাখি শিকার করতে চাইলে তার চাচা হারুন অর রশিদসহ কয়েকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এক যুবক তিনটি ফাঁকা গুলি ছোড়ে।গুলির শব্দ শুনে মাজহারুল বাড়ি থেকে বেরিয়ে এসে পাখি শিকার করতে নিষেধ করলে ওই যুবকের সঙ্গে কথা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকের হাতে থাকা এয়ারগান দিয়ে মাজহারুলের কপালে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা মাজহারুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের Read more

কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া
কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মূলত অসুস্থতার কারণেই রিয়ালের হয়ে মাঠে নামেননি Read more

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া Read more

কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই
কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন