গত দেড় বছর ধরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের ২৭৯ সেনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যে দেশটির সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা বেড়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম কান এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে, ‘ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনকহারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।’প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা চালান। যারমধ্যে ৩৬ জনের মৃত্যু হয়।এতে আরও বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২৪ সেনা আত্মহত্যা করেছেন। যারমধ্যে ৬৮ শতাংশ বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন। ২১ শতাংশ ছিলেন রিজার্ভ সেনা এবং ১১ শতাংশ স্থায়ী বা পেশাদার সেনা।২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে জড়ো করে ইসরায়েল। যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে। তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে ফুটে উঠেছে।ইসরায়েলি সাংসদ ওফের কাসিফ জানায়, “সেনাদের মধ্যে আত্মহত্যার মহামারি দেখা দিয়েছে। যা যুদ্ধ শেষে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে (আমাদের) সেনাদের মানসিক সহায়তার সিস্টেম তৈরি করতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ এবং সত্যিকারের শান্তি অর্জনে কাজ করতে হবে।”সেনাদের যুদ্ধে পাঠালেও এখন তাদের মানসিক সহায়তায় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কাজ করছে না বলে অভিযোগ করেন কাসিফ। তিনি বলেন, “সরকার যুদ্ধে তার সেনাদের পাঠিয়ে এর পরবর্তী মানসিক পরিণতি ভোগ করতে সেনাদের সহায়তা করে না। সরকার আসলে সেনাদের বিরুদ্ধে কাজ করছে।”সূত্র: কানএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) Read more

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার Read more

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল একযোগে প্রকাশ করা হবে।  আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।আগামীকাল বৃহস্পতিবার Read more

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে Read more

আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক
আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক

পাবনার ঈশ্বরদীর পদ্মানদীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনায় উত্তপ্ত চরে চাষাবাদ করতে গিয়ে Read more

মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন