সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে টমেটো। থোকায় থোকায় টমেটোর ভারে গাছ যেন নুইয়ে পড়ছে। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় এমন দৃশ্য এখন চারদিকে। অন্য ফসলের চেয়ে অনেক বেশি লাভজনক হওয়ায় গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজম্যান্ট প্রকল্প (ডিএই অংশ) নড়াইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পলিশেডে গ্রীষ্মকালীন বারি-৮ জাতের টমেটো চাষ করেছেন ওই এলাকার কৃষকরা। আধুনিক প্রযুক্তি, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এ বছর টমেটোর ফলন ভালো হয়েছে। আর সেই সাথে বেড়েছে কৃষকদের আয়ও। কৃষি অফিসের সহযোগিতায় প্রথম বারের মত গ্রীষ্মকালীন টমেটো চাষ করে খরচ বাদে ভালো লাভ হওয়ায় খুশি চাষিরা। কম খরচে বেশি লাভ হওয়ায় এখন অনেকেই টমেটো চাষে আগ্রহী হচ্ছেন। আগামী বছর আরও বেশি জমিতে টমেটো চাষ হবে বলে আশা করছেন কৃষি অফিস।চাঁচড়া এলাকার টমেটো চাষি কামরুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমি এই বছর ২০ শতক জমিতে কৃষি অফিসের দেওয়া প্রশিক্ষণ ও পরামর্শে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। এই জমিতে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। আমি আশা করছি এই টমেটো বিক্রয় করে আমার খরচ বাদে ১ থেকে দেড় লাখ টাকা লাভ হবে।’একই এলাকার টমেটো চাষি বাহারুল মোল্যা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমি একজন কৃষক। আমি অন্য ফসল চাষ করে থাকি। বাজারে দেখি টমেটোর অনেক দাম। বেশি দাম হওয়ায় আমি টমেটো চাষে আগ্রহী হয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবছর গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে ভালো ফলন পেয়েছি। খরচ বাদে বেশ ভালো লাভ হবে।’টমেটো চাষি রানা মোল্যা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষের প্রশিক্ষণ নিয়েছি কৃষি অফিস থেকে। রোগবালাই নিয়ন্ত্রণ ও সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে। স্থানীয় বাজারে টমেটোর চাহিদা বেশি হওয়ায় ভালো দাম পাচ্ছি। প্রতি কেজি টমেটো পাইকারি পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করেছি। টমেটো লাভজনক ফসল। আমার জমিতে ৬০ হাজার টাকার মত খরচ হয়েছে। দাম যদি এমন থাকে, আমার এবছর খরচ বাদে ১ থেকে ৬০ হাজার টাকার মত লাভ থাকবে।’কম খরচে অধিক লাভ হওয়ায় ওই এলাকায় অন্য কৃষকরা ও টমেটো চাষে আগ্রহী হয়েছে। আগামী বছরে আরো অনেকেই টমেটো চাষ করবেন বলে অনেকেই জানান।উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজিব বিশ্বাস সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এবছর তুলারামপুর ইউনিয়নে দেড় একর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। টমেটোর বাজার মূল্য খুব বেশি থাকায় কৃষকদের টমেটো চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও উপকরণসহ বিভিন্ন ধরনের সেবা আমরা কৃষকদের দিয়ে যাচ্ছি।’তিনি আরও বলেন, ‘এক একর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষে প্রায় তিন লক্ষ টাকার মত খরচ হয়, সব খরচ বাদে আড়াই থেকে তিন লক্ষ টাকার মত লাভ করা সম্ভব। টমেটোর বাজার মূল্য বেশি থাকায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। নড়াইলে আগামী বছর এই গ্রীষ্মকালীন টমেটোর চাষ আরও বাড়বে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা।’গ্রীষ্মকালীন টমেটো চাষে এমন সফলতা কৃষকদের মুখে যেমন হাসি ফুটিয়েছে, তেমনি বদলে দিচ্ছে নড়াইলের কৃষি অর্থনীতির চিত্রও।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো ছুরি ও নগদ টাকা Read more

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত
সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

প্রায় দুই দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় এই Read more

পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাকুন্দিয়ায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে রাফসান ভূইয়া রাফি (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন