সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৮ অক্টোবর) তিতাস জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজ চলবে।ফলে ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর বিসিক এলাকা ও এর আশেপাশের এলাকা এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, জানানো হয় বিজ্ঞপ্তিতে।সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস আরও জানিয়েছেন, এসব এলাকার আশেপাশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে যা যা করা দরকার তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার Read more

বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী
বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেছেন, 'বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের Read more

সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

সল্ট–ব্রুক ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড
সল্ট–ব্রুক ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড

হেঙ্গলি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ Read more

ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন