নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া প্রযুক্তি হাউজিং এলাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২০০৬ সালের ওই দিনের সহিংসতায় নিহত শিবির কর্মীদের ছবি ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সেদিনের আহতদের আলোকচিত্র ও ঘটনার বিবরণও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি নোবিপ্রবি শাখা শিবির সেক্রেটারি আরিফুর রহমান সৈকতের সঞ্চালনায় শুরু হয়। অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে হয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।ছাত্রশিবিরের নেতাকর্মীরা জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা বাহিনীর হামলায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী কর্মীরা নির্মমভাবে নিহত হন। সেই ঘটনার স্মৃতিচারণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। শুধু মানুষ হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে বর্বরতার নতুন ইতিহাস রচনা করেছিল। ১৭ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার তো দূরের কথা, কোনো সুষ্ঠু তদন্তও হয়নি।’তিনি আরও বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমরা ছাত্রসমাজকে জানাতে চাই শিবিরের ওপর বছরের পর বছর কীভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। একই সঙ্গে আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি, যেন দেশে আর কোনোদিন এ ধরনের হায়েনার উত্থান না ঘটে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!
নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!

থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত Read more

মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল
মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। Read more

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। শনিবার (০৩ Read more

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন