ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা নামক স্থানে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এক সফল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অবৈধভাবে বালু উত্তোলন রোধে পরিচালিত এই অভিযানে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। অভিযানে মো. হৃদয় আহমেদ নামের একজনকে আটক করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়েছে।আটককৃত মো. হৃদয় আহমেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় সাজা প্রদান করা হয়েছে, এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।জব্দকৃত ভেকু মেশিনটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করেছে ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এ প্রসঙ্গে ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ
বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

রাজশাহীর বাগমারায় অনগ্রসরদের আর্থিক ও চিকিৎসা খাতে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর Read more

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ
টেকা নদীর ভাঙা কাঠের সাঁকোতে জনদুর্ভোগ

যশোরের অভয়নগরে টেকা নদীর ওপর নির্মাণ করা বিকল্প কাঠের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে Read more

জয়পুরহাট সীমান্তে ৫ বাংলাদেশীকে হস্তান্তর
জয়পুরহাট সীমান্তে ৫ বাংলাদেশীকে হস্তান্তর

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে জয়পুরহাট সীমান্তে বিজিবির কাছে একই পরিবারের ৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ।আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় Read more

সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে এসটিসি
সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে এসটিসি

সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। সোমবার Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন