আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন ঘরের আসবাবপত্র। এমতাবস্থায় মাদকাসক্ত ছেলের লাগাম টানতে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন মা। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম রফিকুল আলম (৩০)। সে ওই গ্রামের মৃত আজিজার মোল্যা ও রুবিয়া বেগমের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল আলম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করতেন, ভাঙচুর করতেন এবং মা ও স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত এক মাস আগে মা রুবিয়া বেগম প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার দুপুরে তাকে নেশাগ্রস্ত অবস্থায় মা রুবিয়া বেগম, বড় ভাই রবিউল আলম ও চাচা আরব আলী একত্রিত হয়ে প্রশাসনের হাতে তুলে দেন। পরে মায়ের অভিযোগসহ তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘আটকের পর ওই যুবক মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে থানায় হস্তান্তরের পর ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, Read more

৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ
মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অদপস্ত ও হত্যার মৌন Read more

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান Read more

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন