ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমীর খসরু বলেন, ‘এ প্রস্তাব কমিশনের হতে পারে, তবে বিএনপি এতে একমত নয়। আমরা আগেই পরিষ্কার করেছি, গণভোট ও নির্বাচন একই দিনে দুটি আলাদা ব্যালটে হবে—এটাই আমাদের অবস্থান। নতুন করে আলোচনার বা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’তিনি আরও বলেন, ‘এটি বিএনপির শুরু থেকেই স্পষ্ট অবস্থান, যা এখনো অপরিবর্তিত আছে এবং ভবিষ্যতেও পরিবর্তন হবে না।’মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘নির্বাচন কমিশনের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। যদিও এখন একটি অন্তর্বর্তী সরকার আছে, তবে এর কিছু সদস্য প্রশ্নবিদ্ধ—যা শুধু বিএনপির নয়, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়েছে।’তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘তার দেশে ফেরার বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। তিনি কবে ফিরবেন, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন এটা পরিষ্কার।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

জাতীয় নির্বাচন আয়োজন করতে সিইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
জাতীয় নির্বাচন আয়োজন করতে সিইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) Read more

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার Read more

পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ
ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ

একদিকে কোরবানির ঈদ সামনে। অন্যদিকে জমে উঠছে দেশের বৃহত্তর পশুর হাটগুলোর প্রস্তুতি। ঠিক এমন সময়ে রাজশাহীতে ভারতীয় জাতের গরুর ক্রয়-বিক্রয়ে Read more

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন