ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে আনেন। এছাড়াও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকেই একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরবর্তী সময় তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানেই মৃত্যু ঘটে তার।বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে কুয়েত ও বাহরাইনেও একই কৃতিত্বের স্বাক্ষর রাখেন এই প্রতিভাবান হাফেজ।প্রসঙ্গত, ২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের Read more

জমি কিনলে শতকে উৎসকর গুনতে হবে ২৫ থেকে ১ লাখ টাকা
জমি কিনলে শতকে উৎসকর গুনতে হবে ২৫ থেকে ১ লাখ টাকা

কক্সবাজারে জমি ক্রেতারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে নিবন্ধন খরচ জমির মূল্যের তুলনায় অনেক বেশি। জেলার ১৮৭টি মৌজায় নতুন ভূমি Read more

রায়পুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান
রায়পুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রায়পুর থানা পুলিশ।শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত Read more

১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

রামুতে সন্ত্রাসবিরোধী অভিযান: শাহীনের বাড়ি থেকে উদ্ধার গুলি-ল্যাপটপ
রামুতে সন্ত্রাসবিরোধী অভিযান: শাহীনের বাড়ি থেকে উদ্ধার গুলি-ল্যাপটপ

কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৫ মে) ভোরে উপজেলার গর্জনিয়ার Read more

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন