যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান রাখার গোলাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৯ এস হতে ১০০০ গজ বাংলাদেশের মধ্যে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় এক বাসিন্দার ধান রাখার গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে আতাউর রহমান (৪০) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার অস্ত্র আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন Read more

পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা Read more

কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার Read more

তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফায় আহত ৪
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফায় আহত ৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ৪ জন আহত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ Read more

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন