কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলা কান্দা এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ধ্বংস হচ্ছে এলাকার স্কুল-কলেজ শিক্ষার্থী ও যুবসমাজ। সন্তানদের নিয়ে অভিভাবকদের উদ্বেগ। মাদক ব্যবসার পাশাপাশি তারা নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।এলাকাবাসীর অভিযোগ, মাদকের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, চুরি এবং অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এদিকে একাধিকবার পুলিশকে জানালেও মিলছে না প্রতিকার। বরং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক চক্র। ফলে এলাকার তরুণ-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে।দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করার জন্য বলা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়রা এক পর্যায়ে অতিষ্ঠ হয়েন সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চৌদ্দশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলা কান্দা বাজারে সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক বিরোধী বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে। পরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভ শেষে উত্তেজিত জনতা মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করে।এলাকাবাসী জানায়, মাদক কেনার জন্য আসা উচ্ছৃঙ্খল যুবকদের উৎপাতেও অতিষ্ঠ তারা। বাড়ছে ছিনতাই ও চুরির ঘটনা, তৈরি হচ্ছে চরম নিরাপত্তাহীনতা।ব্যবসায়ী সুলতানা বলেন, এলাকার কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এতে এলাকায় চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এলাকাবাসী প্রতিবাদ করলে উল্টো হুমকি-ধামকি দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কোনো কাজ হয় না। উল্টো পুলিশ এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করে বলেও অভিযোগ করেন তিনি।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল মিয়া বলেন, আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদেরকে হুমকি ধামকি দেয়, মারধরের ভয় দেখায়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন। আমরা বাঁচতে চাই। আমাদের নিরাপত্তা চাই। যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে এই এলাকার মধ্যে আমরা বসবাস করতে পারবো না।পাগলা কান্দা বাইতুল জামে মসজিদের ইমাম মোহাম্মদ সোলাইমান বলেন, মাদকসেবীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিন সন্ধ্যা নামতেই বেড়ে যায় তাদের আনাগোনা। এতে এলাকার আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে। মাদকসেবীদের জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ, তারা শুধু মাদকই সেবন করছে না, পাশাপাশি নানা অপরাধেও জড়াচ্ছে।আব্দুল হান্নান বলেন, ব্যবসায়ী মোহাম্মদ সুলতান বলেন, ব্যবসায়ীরা এলাকা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বরং তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাত করে তাদের ছেড়ে দেয়। এতে এলাকার কোমলমতি কিশোররা মাদকে জড়িয়ে পড়ছেন। দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সদর উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা
ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে এই Read more

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষাণী Read more

ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি

ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে Read more

ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩
ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানা Read more

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের Read more

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন