চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘অক্টোবরের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’এ ছাড়া গত ২৬ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৩০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।’এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকায় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল Read more

নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা
নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।সোমবার Read more

যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন