মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন। বৈঠকে ট্রাম্প তাকাইচির দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রশংসা করেন এবং তার সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারকে স্বাগত জানান।রয়টার্সের বরাতে জানা গেছে, তাকাইচি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি প্যাকেজ উপস্থাপন করবেন যেখানে জাহাজ নির্মাণ, মার্কিন সয়াবিন, প্রাকৃতিক গ্যাস ও পিকআপ ট্রাক কেনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।জাপানি টেলিভিশন এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাকাইচি বৈঠকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার পরিকল্পনার কথাও জানাবেন। বিভিন্ন দেশের নেতাদের মতো তাকাইচিও এই উদ্যোগ নিতে যাচ্ছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়েছে গণমাধ্যমটি।তাকাইচির এসব উদ্যোগ ট্রাম্পের সম্ভাব্য দাবি, চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে জাপানের প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়ানোর প্রশমিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে তাকাইচি ঘোষণা দেন, দেশটির প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করবেন তিনি।বৈঠকের শুরুতে দুজন করমর্দন করেন। এ সময় ট্রাম্প বলেন, “এটা একদম শক্তিশালী হ্যান্ডশেক।” টোকিওর আকাশাকা প্রাসাদে ছবি তোলার পর দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়। তারা প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের কথাও স্মরণ করেন, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একসঙ্গে গলফ খেলায় ঘন্টার পর ঘন্টা কাটাতেন।ট্রাম্প বলেন, “শিনজো ও অন্যদের কাছ থেকে যা শুনেছি, আপনি হবেন অন্যতম সেরা প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার জন্যও অভিনন্দন জানাই—এটা বিশাল অর্জন।”তিনি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনার প্রশংসা করেন। জবাবে তাকাইচি বলেন, কম্বোডিয়া–থাইল্যান্ড ও ইসরায়েল–ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে ট্রাম্পের ভূমিকা ছিল “অভূতপূর্ব সাফল্য”।২০২২ সালে মারা যাওয়া আবের সঙ্গে সবশেষ ২০১৯ সালে সাক্ষাৎ করতে জাপানের একটি অলঙ্কৃত প্রাসাদে গিয়েছিলেন। এবারের সফরে সোমবার ইম্পেরিয়াল প্যালেসে জাপানি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাতের পরপরই ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন
প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত Read more

মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক
মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক

মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) বিকেল ৪ Read more

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম মারা গেছেন। Read more

এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত Read more

তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ
তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন