জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৮ অক্টোবর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।হাত বাড়ালেই সফলতা পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে।বৃষ (২১ এপ্রিল-২০ মে): শূন্য পকেট পূর্ণ হবে। সুখ-শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে।অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।মিথুন (২১ মে-২০ জুন): বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে।ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। স্বপ্ন পূরণ হয়ে হাতের মুঠোয় আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।কর্কট (২১ জুন-২০ জুলাই): ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দুর হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে।কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। অবশ্য শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা- আশীর্বাদ পাবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মনের অভিলাষ পূর্ণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক ব্যালান্স বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। কামনা বাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। প্রতিযোগিতায় না যাওয়াই শ্রেয় হবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। প্রেম বন্ধুত্বে সতর্ক থাকুন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা
রাজবাড়ীতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে Read more

জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১
জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১

ফরিদপুরের নগরকান্দায় এমএম জুট মিলের অভ্যন্তরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডারসহ হেলাল উদ্দিন জাকারিয়া Read more

কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা
কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দোহায় অনুষ্ঠাতব্য ‘আর্থনা Read more

ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত
ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত

সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে।সোমবার (২৮ Read more

দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২৮ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি জানায়, Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন