শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আজ নেমে এসেছে শোকের ছায়া। লাশবাহী গাড়ি গ্রামের প্রবেশমুখে ঢুকতেই হুহু করে কেঁদে ওঠে চারপাশ।মায়ের কোলে গাড়ির জানালার পাশে আছে ছোট্ট দুই শিশু আব্দুল্লাহ (৫) ও সুরাইয়া (৩)। তারা জানে না, জানালার ওপাশে তাদের প্রিয় বাবা আবুল কালাম আজাদ (৩৫) নিথর দেহে শুয়ে আছেন।মায়ের চোখের জল দেখে শিশুরা নিষ্পাপ কণ্ঠে বলে ওঠে, ‘মা, তুমি কান্না কোরো না, বাবা ঘুমাচ্ছে।’ এই কথায় বুক ভেঙে যায় মা আইরিন আক্তার প্রিয়ার। তিনি কান্না থামাতে না পেরে বলেন, ‘আমার সন্তানরা এখনো বুঝতে পারে না, তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে—‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না কোরো না।’ আমি কিভাবে ওদের বোঝাই, ওদের বাবা আর কোনোদিন জাগবে না।’রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) খুলে নিচে পড়ে যায়। সেটি গিয়ে লাগে তরুণ ব্যবসায়ী আবুল কালাম আজাদের মাথায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মাত্র কয়েক সেকেন্ডে থেমে যায় এক সুখী সংসারের হাসি-খুশি জীবন। স্ত্রীর চোখে আজ শুধু অনন্ত শূন্যতা। ভেঙে পড়া স্ত্রী আইরিন আক্তার প্রিয়া বলেন, ‘রোববার দুপুরে জানতে পারি, বাচ্চাদের বাবা দুর্ঘটনায় পড়েছে। মুহূর্তেই মনে হলো, পৃথিবী থেমে গেছে। এখনো বাচ্চারা খুঁজে বেড়ায়—‘ড্যাডি কোথায়, ড্যাডি আমার জন্য চকোলেট আনবে।’ আমি কাকে বলব, ড্যাডি আর কোনোদিন ফিরবে না। ওদের ভবিষ্যৎ কী হবে, ওরা কীভাবে চলবে, কীভাবে থাকবে। কে করবে ওদের দেখাশুনা। আমরা তো এতিম হয়ে গেলাম। ওদের বাবার পূর্ণতা কে দিবে, ওদের বাবা তো আর আসবে না। আমার ছেলে কোন দিন বাবার বুক ছাড়া ঘুম আসেনি।’তিনি আরো বলেন, ‘আমার স্বামী আমাদের একমাত্র ভরসা ছিল। এখন আমি আর আমার দুই সন্তান পুরোপুরি দিশেহারা। সরকারের কাছে আবেদন—আমার সন্তানদের ভবিষ্যৎটা যেন অন্ধকারে না হারায়, তাদের পাশে দাঁড়ান।”আমাদের অভিভাবক ছিল সে-ই। এখন আমার দুই সন্তান এতিম হয়ে গেল। ওদের ভবিষ্যৎ কী হবে? আমি তো একা মানুষ, কাকে ধরব? আমরা সাধারণ মানুষ, তবু সুখে ছিলাম। স্বামী পরিশ্রম করে সংসার চালাত। এখন সব শেষ। আমি শুধু চাই, আমার বাচ্চারা যেন পথে না পড়ে।’আবুল কালামের বোন সেলিনা বেগম বলেন, ‘আমার ভাইর মতো মানুষ এই দুনিয়ায় নাই। সে কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি কখনো। এমন ভালো মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।’শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদার ও হনুফা বেগম দম্পতির ছেলে আবুল কালাম চার ভাই ও ছয় বোনের মধ্যে ভাইদের মধ্যে সবার ছোট ছিলেন। ২০ বছর আগে তাঁর বাবা ও মা মারা যান। এরপর তিনি বড় হন বড় ভাই ও বোনদের কাছে।সংসারের স্বাচ্ছন্দ্য ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়ায় যান আবুল কালাম। সেখান থেকে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাঁদের পাঁচ বছরের এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়েসন্তান রয়েছে। স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন।সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে মোক্তারের চর ইউনিয়নের পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে নড়িয়া বাজার জামে মসজিদের গণকবরস্থানে দাফন করা হয় আবুল কালাম আজাদকে। দাফনের সময় কান্নার স্রোতে ভেসে যায় মাদরাসা মাঠ। গ্রামের মানুষও কাঁদে নিজের মতো করে—কেউ চুপচাপ তাকিয়ে থাকে, কেউ আবার বুক চাপড়ে আহাজারি করে।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’এদিকে স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেছেন, মেট্রোরেল প্রকল্পে নিরাপত্তার ঘাটতি ও অবহেলার কারণেই এই প্রাণহানি ঘটেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত পরিবারের জন্য স্থায়ী সরকারি সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন
স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় বড় ভাই আব্দুল ওহাব মন্ডল (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই Read more

পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে Read more

নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার
নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার

স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন