জ্বালানি সংকটের কারণে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে মালি। শিক্ষামন্ত্রী আমাদু সি সাভান রোববার এক ঘোষণায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ওই বিবৃতিতে বলেন, জ্বালানির অভাবে শিক্ষক ও কর্মীদের চলাচলে গুরুতর সমস্যা দেখা দিয়েছে তাই ৯ নভেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস স্থগিত থাকবে। সরকার আশা করছে, ১০ নভেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে শিক্ষাকার্যক্রম পুনরায় শুরু করা যাবে।সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় কমিটি জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা বহাল থাকবে। তবে জরুরি সেবা, উদ্ধারকাজ এবং গণপরিবহনকে অগ্রাধিকার দিয়ে তা চালু থাকবে।জানা যায়, এই সংকটের সূত্রপাত হয় সেপ্টেম্বর মাসে। তখন আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) প্রতিবেশী দেশগুলো থেকে জ্বালানি আমদানির ওপর অবরোধ আরোপ করে। তারা সেনেগাল ও আইভরি কোস্ট থেকে আসা জ্বালানি ট্যাঙ্কারগুলোর ওপর হামলা চালিয়ে মালিতে জ্বালানি প্রবেশ বন্ধ করে দেয়।জেএনআইএম জানান, গ্রামীণ এলাকায় জেরিক্যানে জ্বালানি বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবেই এই অবরোধ। তবে সরকার বলেছে, ওই পদক্ষেপের উদ্দেশ্য ছিল বিদ্রোহীদের জ্বালানি সরবরাহ বন্ধ করা।অবরোধের কারণে মালির অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। পণ্যদ্রব্য ও পরিবহন খরচ বৃদ্ধির পাশাপাশি পেট্রল স্টেশনগুলোর সামনে লম্বা সারি দেখা যাচ্ছে।দীর্ঘ এক দশক ধরে মালি, বুরকিনা ফাসো ও নাইজার জঙ্গি হামলা ও অস্থিতিশীলতার মুখে রয়েছে। ২০২০ সালের অভ্যুত্থানের পর মালির সেনাশাসন ফরাসি বাহিনীকে বিতাড়িত করে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সহায়তা নিয়েছিল। তবে এ সিদ্ধান্তে নিরাপত্তা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে বিশ্লেষকরা জানিয়েছেন।সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনে ফিরতি যাত্রায় ১৪ জুনের টিকিট মিলছে আজ
ট্রেনে ফিরতি যাত্রায় ১৪ জুনের টিকিট মিলছে আজ

  ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে।আজ বুধবার বিক্রি করা Read more

৩ দিন ধরে দেশের সর্বনিম্ন ৭.৭ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ে
৩ দিন ধরে দেশের সর্বনিম্ন ৭.৭ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ে

পৌষের শেষ দিকে উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন ৭.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। কখনো মৃদ্যু শৈত্যপ্রবাহ Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা
মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলিরা। নিহত ওই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে Read more

‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন