রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩) হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৯৭ দিন ধরে চিকিৎসাধীন থাকা দীপ্ত বর্তমানে সপ্তম শ্রেণির ছাত্র।সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তিনি ছাড়পত্র পান। ইনস্টিটিউটের পরিচালক ডা. এম. নাশিরউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় দীপ্তর শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসার সময়ে তাকে ১০ দিন লাইফ সাপোর্টে, ২২ দিন আইসিইউতে, ৩৫ দিন এইচডিওয়ার্ডে এবং ৪০ দিন কেবিনে রাখা হয়েছিল। এই সময়ের মধ্যে তার ওপর ৩৬ বার অস্ত্রোপচার এবং ৮ বার স্কিন গ্রাফটিং করা হয়েছে।ডা. নাশিরউদ্দিন আরও জানান, দীপ্তর মতো আরও পাঁচজন রোগী সুস্থতার পথে আছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরও হাসপাতাল ছাড়পত্র দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলিয়ে দেড় শতাধিক মানুষ হতাহত হন। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩১ জন নিহত এবং আরও ৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের

গাজা যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল
ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল

ইসলামে শুক্রবার বা জুমার দিন দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মহানবী (সা.) বলেন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন Read more

আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!
আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে Read more

ধর্মের কোন ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল: সমাজকল্যাণ মন্ত্রী
ধর্মের কোন ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল: সমাজকল্যাণ মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ধর্মের কোনো Read more

জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন
জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন

ঢাকা, ৩ জুলাই ২০২৪ - রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন